গাজীপুর হয়ে উঠেছে জীবন্ত শহরের মধ্যে স্থবিরতার প্রতীক
প্রতিদিন মানুষ ক্লান্ত হয়ে পড়ে দীর্ঘ যানজটে। রাস্তায় গর্ত, ধূলা, ফুটপাত দখল আর বিশৃঙ্খল পরিবহন সবার জন্য স্থায়ী ভোগান্তি।
সরকারি হাসপাতাল ও ক্লিনিকের ঘাটতি স্পষ্ট
এখানে শিশুদের খেলার মাঠ নেই, তরুণদের বিশ্রাম বা আড্ডার জন্য উন্মুক্ত জায়গা নেই। বয়স্কদের হাঁটার জন্য নিরাপদ সবুজ পরিবেশও অপ্রতুল। সরকারি হাসপাতাল ও ক্লিনিকের ঘাটতি স্পষ্ট, আর বহু তরুণ স্থায়ী কাজের সুযোগ না পেয়ে অনিশ্চয়তায় দিন কাটায়।
নিরাপত্তাহীনতা মানুষের দৈনন্দিন চিন্তা বাড়িয়ে দিয়েছে
ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে ছিনতাইয়ের ভয় অনেকে রাতের যাতায়াত এড়িয়ে চলে। তুরাগ নদীর মৃতপ্রায় অবস্থা আর খাল নালা ভরাট হওয়ার কারণে সামান্য বৃষ্টিতেই শহরের গতি থেমে যায়।
এইসব সমস্যা ও বাস্তবতাকে সামনে রেখে ব্যারিস্টার আব্বাস ইসলাম খান সংসদে আইন প্রণয়ন ও সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি গাজীপুর ৬-এর মানুষের নাগরিক সমস্যার সমাধনে তাদের প্রতিনিধিত্ব করবেন। ব্যারিস্টার আব্বাস ইসলাম খান যানজট, স্বাস্থ্যসেবা, যুব বেকারত্ব, নাগরিক নিরাপত্তা এবং পরিবেশ নিয়ে স্পষ্ট কণ্ঠে কথা বলবেন। সমস্যা সমাধানের প্রয়োজনে যে দপ্তরে যেতে হয় তিনি সেখানে যাবেন। স্থানীয় প্রশাসনসহ যার কাছেই জবাবদিহি চাইতে হয় তিনি গাজীপুর ৬-এর মানুষের প্রতিনিধি হয়ে তাদের সম্মুখে দাঁড়াবেন।
ব্যারিস্টার আব্বাস ইসলাম খান বিশ্বাস করেন গাজীপুর বদলাতে পারে নতুন নেতৃত্বে। সেই পরিবর্তনের সুযোগ তৈরি হবে আপনার ভোটে।
গাজীপুর ৬ বদলাবে, নতুন নেতৃত্বে
টঙ্গীর সরকারি হাসপাতালে অব্যবস্থাপনা ও সংকট, আমরা বদলে দিতে চাই এই বাস্তবতা
আগামী নির্বাচনে আমরা ক্ষমতার অপব্যবহার ও জবরদখলের রাজনীতির শেষ দেখতে চাই
টঙ্গীতে ছিনতাই প্রতিরোধে পুলিশের পরিকল্পনার ঘাটতি রয়েছে
শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামের আধুনিকায়ন ও সম্প্রসারণ নিয়ে পরিকল্পনা
ফায়ার সার্ভিসকে আধুনিকায়ন ও ফায়ার ফাইটারের অধিকার নিশ্চিত করা জরুরী
রাজনীতিতে জবাবদিহিতা আনতে পারলে নতুন করে স্বৈরাচার তৈরী হতে পারবে না